ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহম্মদপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪৪৫ পিস ইয়াবা ও বিদেশি মদসহ যুবক গ্রেফতার

মোঃ রাশেদ শরীফ:

মাগুরার মহম্মদপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম আকাশ শেখ (২২)। তিনি মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের মৃত বক্কার শেখের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানাধীন ধোয়াইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ মহম্মদপুর থানার কানাইনগর এলাকায় গ্রেফতারকৃত আসামির ভাড়া বাসায় অভিযান চালায়। সেখানে খাটের তোষকের নিচ থেকে আরও ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ১ হাজার ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন প্রায় ১৪৪.৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৮ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা বিদেশি মদের আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার টাকা।

ডিবি পুলিশের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ শেখ দীর্ঘদিন ধরে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদ বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

মহম্মদপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪৪৫ পিস ইয়াবা ও বিদেশি মদসহ যুবক গ্রেফতার

আপডেট টাইম : ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
মোঃ রাশেদ শরীফ, মাগুরা জেলা প্রতিনিধি :