দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়ে ছিল মরদেহ
মো. কামরুল হাসান: মাগুরার মহম্মদপুর উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মহম্মদপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন। ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার খোলার যন্ত্রপাতিও পাওয়া গেছে। স্থানীয়রা জানান, কানাবিল মাঠের একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে শাহীন মিয়া শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। ট্রান্সফরমার খোলার চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার দুপুরে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত শাহীন মিয়া মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রোনগর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মো. কামরুল হাসান:
মাগুরার মহম্মদপুর উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মহম্মদপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন। ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার খোলার যন্ত্রপাতিও পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, কানাবিল মাঠের একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে শাহীন মিয়া শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। ট্রান্সফরমার খোলার চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার দুপুরে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত শাহীন মিয়া মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রোনগর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।