ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের মাতম

মুরাদ হোসেনঃ

মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে তারিন (৮) সিনতিয়া (৯) তানহা (৯) নামের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে চরম হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে।

মৃত্যু তারিন- মো. আনারুল, সিনথিয়া- সাজ্জাদুল ইসলাম এবং তানহা- তারিকুল ইসলামের মেয়ে। তাদের করুণ মৃত্যুতে চাঁপাতলা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তারা চাচাতো-ফুফাতো তিন বোন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পাশাপাশি বাড়ির তারিন, সিনতিয়া ও তানহা নামের এই তিন শিশু বাড়ীর পাশে চাঁপাতলা খালে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাদেরকে গোসল করতে না দেখে স্থানীয়রা বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে তিন শিশুকে খুঁজতে চেষ্টা করেন। পরে শিশুদেরকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা: আসাদুর রহমান পরীক্ষার মাধ্যমে তাদেরকে মৃত্যুর ঘোষণা করেন।

একই সাথে তিনটি শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অফিসার ইনচার্জ মো. আব্দুর রহমান জানান, বাড়ির পাশের খালে গোসল করতে নেমে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, যুবকের হাত বিচ্ছিন্ন ও মহিষ-পাট লুটের অভিযোগ

error: Content is protected !!

মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের মাতম

আপডেট টাইম : ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :