দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
১০০
বার পঠিত
মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুরাদ হোসেনঃ মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) উপজেলার বিনোদপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সলিমুল হক কামাল। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম বাচ্চু, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ (অব.) এস এম ইউনুস আলী এবং শালিখা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল বলেন, "গণতন্ত্রের নেত্রী, আপোষহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের দেশ মাতৃকা, যার অসুস্থতার কারণে দেশের কোটি কোটি মানুষ আজ তার সুস্থতার জন্য প্রার্থনা করছে, সেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশুসুস্থতা কামনা করছি"।
মুরাদ হোসেনঃ
মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) উপজেলার বিনোদপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সলিমুল হক কামাল।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম বাচ্চু, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ (অব.) এস এম ইউনুস আলী এবং শালিখা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল বলেন, “গণতন্ত্রের নেত্রী, আপোষহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের দেশ মাতৃকা, যার অসুস্থতার কারণে দেশের কোটি কোটি মানুষ আজ তার সুস্থতার জন্য প্রার্থনা করছে, সেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশুসুস্থতা কামনা করছি”।