ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতী 

মুরাদ হোসেনঃ

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীরা।

সারাদেশের ন্যায় মাগুরার মহম্মদপুরেও কর্মবিরতী শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এই কর্মসূচি শুরু হওয়ায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। জানা গেছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত থাকলেও তারা পাঠদান থেকে বিরত রয়েছেন।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট‘-এর ডাকা এই কর্মবিরতি উপলক্ষে উপজেলা সদরের কাজী সালিমা হক মহিলা কলেজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

এ সময় বক্তারা গতকাল ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতী চলবে বলেও জানান। এবং যৌক্তিক এই দাবী আদায়ে আন্দোলন-সংগ্রামে আমরা একাত্ব থাকবো। এ বিষয়ে কোনো সমস্যা আসলে আমরা একে অপরের পাশে থেকে আন্দোলনকে বিজয়ী করবো মর্মে শপথ নেন উপজেলার এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

সেই সাথে আগামীকাল মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট-এর মহম্মদপুর উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুস আলী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, যুবকের হাত বিচ্ছিন্ন ও মহিষ-পাট লুটের অভিযোগ

error: Content is protected !!

মহম্মদপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতী 

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :