ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ মাগুরা-২

মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত এ্যাড. নিতাই রায় চৌধুরী

মামুনুর রশীদ মিলনঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামানের কাছে সংসদীয় আসন-৯২ এর মনোনয়ন ফরম জমা দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন। বিকালে দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে এ্যাড: নিতাই রায় চৌধুরী উপজেলা নির্বাহী অফিসারে কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এদিন সকাল তিনি শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা যায়, মাগুরা-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। নির্বাচনী এলাকার জনসভায় তিনি বলেছিলেন- বিএনপি থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করবেন। কিন্তু গত ২৬ ডিসেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে স্বতন্ত্র প্রার্থী এবং সক্রিয় রাজনীতি অবসরের ঘোষণা দেন।

ফলে মাগুরা-২ আসনে এ্যাড. নিতাই রায় চৌধুরী বিএনপির একক প্রার্থী হিসেবে এই মনোনয়নপত্র জমা দেন। এতদিন সাধারণ মানুষের মুখে শুনা যেতো কাজী সালিমুল হক কামালই নিতাই রায় চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী। আবার কেউ কেউ ধারণা করতেন ত্রিমুখী রড়াইয়ের। তবে এখন দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ্যাড. নিতাই রায় চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী এখন বাংলাদেশ জামায়তে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী এম বি বাকের। লোকমুখে চাহর হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

অপরদিকে মাগুরা-১আসনেও কাজী সালেমুল হক কামালের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। কাজী সালিমুল হক কামালের নির্বাচন থেকে সরে যাওয়ায় মাগুরা-১ আসনেও বিএনপি মনোনীত একক প্রার্থী হিসেবে থেকে গেলেন মনোয়ার হোসেন খাঁন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ মাগুরা-২

মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত এ্যাড. নিতাই রায় চৌধুরী

আপডেট টাইম : ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
মামুনুর রশীদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :