ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাবদ্ধতা নিরসনে স্বস্তি

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় সরকারি খালের ওপর দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। প্রায় চার দশক ধরে দখলে থাকা খালটি উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে মধুখালী পৌরসভার পেঁয়াজ বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক থেকে চন্দনা নদী পর্যন্ত সরকারি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যদের পাশাপাশি মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, প্রায় ৪০ বছর ধরে পেঁয়াজ বাজার এলাকায় সরকারি খালের ওপর অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এতে ঢাকা-খুলনা মহাসড়কের নিচে থাকা কালভার্টের মুখ বন্ধ হয়ে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে মারাত্মক বাধা সৃষ্টি হতো। ফলে বাজার ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যেত। বিশেষ করে হাটের দিন পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ত।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু বলেন, দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হয়েছে। খালটি দখলমুক্ত হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং বাজার এলাকায় জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।

স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি খাল উদ্ধার হওয়ায় বর্ষাকালে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে তারা আশাবাদী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

মধুখালীতে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাবদ্ধতা নিরসনে স্বস্তি

আপডেট টাইম : ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :