ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

ফরিদপুরে মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৩ মে) ভোর চারটা ২৫ মিনিটের সময় উপজেলার বাগাট ইউনিয়নের গোল্ডেন জুট মিলের পাশে মাঝিবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ট্রাক হেলপারের নাম মো: আশিক শেখ  (২০),পিতা আলমগীর হোসেন, সাং প্রতাবপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাগুরা গামী মুরগির ফিড বোঝায় একটি ট্রাক যার রেজিস্ট্রেশন  নাম্বার (ঢাকা মেট্রো ট ১৩-৫৩৫৬), মাঝিবাড়ি গোল্ডেন জুট মিলের কাছে ফাঁকা স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেন্ডি গাছ এবং বিদ্যুৎতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ এবং মধুখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকের দরজা ভেঙে হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক ভাবে জানাগেছে, হেলপার ঘুম চোখে গাড়ি চালানোর কারনে এ দুর্ঘটনার শিকার হয়েছে।
দুর্ঘটনা কবলিত ট্রাক এবং নিহতের লাশ বর্তমানে করিমপুর হাইওয়ে থানা হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক

error: Content is protected !!

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

আপডেট টাইম : ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :