ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে র‍্যাব-১০ এর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

মোঃ আরিফুল হাসান:

ফরিদপুর জেলার মধুখালী থানার দেলমথুরাপুর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। এ সময় একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ কেস জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ২৩ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে র‍্যাব-১০ এর একটি চৌকস দল দেলমথুরাপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-৩, কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।

অভিযানের সময় ইব্রাহীম খান (৬৭) নামের এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

র‍্যাব জানায়, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী আটক

error: Content is protected !!

মধুখালীতে র‍্যাব-১০ এর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

আপডেট টাইম : ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :