ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

নুরুল ইসলামঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় বাড়ির সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষে মোহাম্মদ জাহিদুল বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল বিশ্বাস ওই গ্রামের মৃত বদিউল আলম বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত দুই ভাতিজা হলেন শাকিল বিশ্বাস (২৫) ও সাইমুন বিশ্বাস (১৯)। তাঁদের বাবা আমোদ আলী বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নিহত জাহিদুল বিশ্বাসের দাবি ছিল, তাঁর জায়গায় সিঁড়ি নির্মাণ করা হচ্ছে, এতে তাঁর চলাচলে অসুবিধা হবে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে জাহিদুল বিশ্বাস কোদাল দিয়ে ভাতিজা শাকিল বিশ্বাসের মাথায় আঘাত করেন বলে জানা গেছে।

পরে শাকিল ও সাইমুন ক্ষুব্ধ হয়ে জাহিদুল বিশ্বাসের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই ঢলে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় লিপটন বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের মীমাংসা

error: Content is protected !!

মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

আপডেট টাইম : ১৬ ঘন্টা আগে
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :