মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা-তে পূর্বাশা পরিবহনের একটি বাসের চাপায় পিকআপের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩১ মে) বিকেলে উপজেলার বাগাট ইউনিয়ন-এর আরকান্দি ব্রিজের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক-এ এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে ফরিদপুরগামী পূর্বাশা পরিবহনের একটি বাস এবং মধুখালী থেকে কামারখালীগামী একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় যানবাহনের চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ। অপর একজন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখা ছিল।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 











