দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মধুখালীতে নবাগত ইউএনও মাসুদুর রহমানের সঙ্গে সুধীজনের মতবিনিময় সভা
আরিফুল হাসানঃ ফরিদপুরের মধুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সঙ্গে সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সভায় নবাগত ইউএনও মাসুদুর রহমান উপস্থিত সুধীজনের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। তিনি প্রশাসনের পক্ষ থেকে জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সঙ্গে সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় নবাগত ইউএনও মাসুদুর রহমান উপস্থিত সুধীজনের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। তিনি প্রশাসনের পক্ষ থেকে জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।