ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত

আরিফুল হাসানঃ

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও মাদকবিরোধী কনসার্ট। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার কামারখালী ব্রিজসংলগ্ন গড়াই নদীতে জমকালো নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচকে ঘিরে গড়াই নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা নদীর পাড়ে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করেন। একই সময়ে কামারখালী বাজারে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী কনসার্ট। নৌকাবাইচ ও কনসার্ট ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজক কমিটির প্রধান ও মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, দীর্ঘদিন পর মধুখালীতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী কনসার্টের আয়োজন করা হয়।

তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নৌকাবাইচ ও কনসার্ট ঘিরে মানুষের ব্যাপক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

নৌকাবাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পথিক দত্ত, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলী মানিক, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্টে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতামূলক বার্তাও ছড়িয়ে দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :