ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু Logo ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি ঘিরে যা জানা যাচ্ছে Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে কৃষিপণ্যে অতিরিক্ত ‘ধলতা’ বন্ধে প্রশাসনের কঠোর নির্দেশ

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় কৃষিপণ্য কেনাবেচায় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত “ধলতা” নেওয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে ৪০ কেজিতেই এক মণ হিসেবে গণ্য করা হবে। এর বেশি ওজন নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

১৫ মে শুক্রবার থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। বিষয়টি জানাতে মধুখালী পৌর এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান মাইকিংয়ের মাধ্যমে হাট-বাজারে প্রচার চালান।

মাইকিংয়ে জানানো হয়, কৃষকদের কাছ থেকে মরিচ, ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়ের সময় দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজন বা “ধলতা” নেওয়ার অভিযোগ ছিল। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তাই কৃষকের ন্যায্য স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী ৪০ কেজির স্থলে ৪২ কেজিতে এক মণ হিসেবে হিসাব করতেন, ফলে তাদের লোকসান গুনতে হতো। এখন প্রশাসনের সিদ্ধান্তে তারা ন্যায্য মূল্য পাওয়ার আশা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “নিয়ম অমান্য করে অতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরের কোয়েল স্কুল শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে

error: Content is protected !!

মধুখালীতে কৃষিপণ্যে অতিরিক্ত ‘ধলতা’ বন্ধে প্রশাসনের কঠোর নির্দেশ

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :