ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে কুরবানির গোশতে অলৌকিকভাবে ‘আল্লাহ’ নাম, এলাকায় চাঞ্চল্য

ইনামুল খন্দকার:

মধুখালী উপজেলার বাসিন্দা মুদি দোকানী মো. শহিদুল বিশ্বাসের বাড়িতে রান্না করা কুরবানির গরুর গোশতের টুকরায় ওপর অলৌকিকভাবে ‘আল্লাহ’ লেখা নামটি ভেসে ওঠে। পরে বাড়ির লোকেরা ‘আল্লাহ’ লেখা গোশতের টুকরাটিকে সংরক্ষণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দী মধ্যপাড়া গ্রামের শহিদুল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, গোশতের এক পিঠে আরবি হরফে ‘আল্লাহ’ এবং অপর পিঠেও ‘আল্লাহ’ লেখা রয়েছে। গোশতের টুকরাটি দেখতে এলাকার বিভিন্ন বয়সী মানুষ বাড়িতে ভিড় জমাচ্ছেন।

মো. শহিদুল বিশ্বাস বলেন, কুরবানির মাংস ফ্রিজে রাখা হয়েছিল। আত্মীয়স্বজন বাড়িতে আসায় কুরবানির মাংস দুপুরে রান্না করার পর খাবারের সময় দেখতে পাই, প্লেটের এক টুকরা মাংসে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা রয়েছে এবং অপর পিঠেও ‘আল্লাহ’ লেখা। পরে স্থানীয় মসজিদের ইমামের পরামর্শ নিয়ে মাংসের টুকরা সংরক্ষণ করে রেখেছি। শুক্রবার মিলাদ মাহফিল করে পরিষ্কার পানিতে ফেলে দেওয়ার কথা বলেছে।

স্থানীয় পশু চিকিৎসক ডা. মোঃ শরিফুল ইসলাম বলেন, “মাংসের টুকরাটি এক নজর দেখতে আসছি। সব আল্লাহর গরু, রহস্য জানি না ভালো হবে কি না। তবে গরুর গোশতে উপর আল্লাহ লেখা—এমন ঘটনায় আল্লাহর কাছে শুকরিয়া।”

গোশতের টুকরা দেখতে আসা রেজাউল ইসলাম বলেন, “এমন ঘটনা এর আগে টিভি-পত্রিকায় দেখেছি-পড়েছি। তবে এবার বাস্তবে দেখলাম। মহান আল্লাহর অলৌকিক ক্ষমতা দেখতে পেয়ে খুব ভাগ্যবান মনে হচ্ছে।”

এলাকাবাসী জানান, মহান আল্লাহর এমন নাম অনেক সময় আমরা ফেসবুক ও মিডিয়ায় দেখতে পাই। এবার আমাদের গ্রামে এমন ঘটনা ঘটেছে। সৃষ্টিকর্তার এটি অলৌকিক ক্ষমতা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী আটক

error: Content is protected !!

মধুখালীতে কুরবানির গোশতে অলৌকিকভাবে ‘আল্লাহ’ নাম, এলাকায় চাঞ্চল্য

আপডেট টাইম : ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে :