ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে আমগাছ থেকে পড়ে গৃহবধূর করুণ মৃত্যু

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের মো. দোবির হোসেন শেখের কন্যা ও দুই সন্তানের জননী রুনা বেগম বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় বাড়ির একটি আমগাছে আম পাড়ার জন্য উঠেন।

গাছে ওঠার একপর্যায়ে অসাবধানতাবশত একটি ডাল ভেঙে গেলে তিনি গাছের নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. কবির সরদার জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রুনা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় ইমামকে কুপিয়ে জখম, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

error: Content is protected !!

মধুখালীতে আমগাছ থেকে পড়ে গৃহবধূর করুণ মৃত্যু

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :