ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মণিপুর যেন যুদ্ধবিধ্বস্ত লেবানন, সিরিয়া!

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দেড় মাসের বেশি সময় ধরে সহিংসতা চলছে। এখনও পর্যন্ত এই সহিংসতা শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সম্প্রতি ভারতীয় একজন অবসরপ্রাপ্ত শীর্ষ সেনা কর্মকর্তা তার রাজ্যের পরিস্থিতিকে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া, লেবানন এবং সিরিয়ার সঙ্গে তুলনা করে টুইট করেছেন।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এল নিশিকান্ত সিং ১৫ জুন টুইটারে লিখেছেন, ‘আমি মণিপুরের একজন সাধারণ ভারতীয়। অবসর জীবন যাপন করছি। আমাদের রাজ্য এখন শাসনহীন। এখানে যেকোনো সময় জীবন ও সম্পত্তি ধ্বংস হতে পারে, যেমন লিবিয়া, লেবানন, নাইজেরিয়া, সিরিয়ায় হয়। কেউ কি শুনতে পাচ্ছেন?’

৪০ বছর ধরে ভারতীয় সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল (অব.) এল নিশিকান্ত সিং এর টুইটটি ভাইরাল হয়ে যায়।

এদিকে ভারতের সাবেক সেনাপ্রধান বেদ প্রকাশ মালিক নিশিকান্ত সিংয়ের পোস্টটি রিটুইট করেছেন। তিনি বলেছেন, ‘মণিপুর থেকে অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট জেনারেলের একটি অসাধারণ দুঃখজনক আহ্বান। মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য সর্বোচ্চ স্তরের জরুরি মনোযোগ প্রয়োজন।’

সাবেক সেনাপ্রধান মালিক তার টুইটটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ট্যাগ করেছেন।

মণিপুর রাজ্যে সহিংসতায় এ পর্যন্ত শতাধিক লোক নিহত হয়েছে। মে মাসের শুরুতে মণিপুরের ইম্ফল উপত্যকায় বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে আশেপাশের পাহাড়ের আদিবাসী নাগা-কুকি জাতিগোষ্ঠীর মধ্যে একটি সংঘর্ষ শুরু হয়। এর ফলে রাজ্যের হাজার হাজার মানুষ মণিপুরের বাইরে শরণার্থী শিবিরে রয়েছে বলে জানা গেছে। এছাড়া লাখ লাখ নারী, পুরুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ করবে সরকার: মাহদী আমিন

error: Content is protected !!

মণিপুর যেন যুদ্ধবিধ্বস্ত লেবানন, সিরিয়া!

আপডেট টাইম : ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃ :