ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাসান মামুনঃ

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের সুইজগেট এলাকার একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ওবায়দুর রহমান সুমন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম ময়েন প্রামাণিক।

তিনি প্রায় পাঁচ বছর ধরে মঠবাড়িয়া পৌর শহরের সুইজগেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসার একটি কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের স্ত্রী সখি বেগম জানান, তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি তিনি অনলাইন জুয়ায় জড়িয়ে আর্থিক সংকটে পড়েন এবং ঋণগ্রস্ত হয়ে পড়ায় পারিবারিক অশান্তি সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে তিনি ধারণা প্রকাশ করেন যে, মানসিক চাপে তাঁর স্বামী এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু’র সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

error: Content is protected !!

মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :