ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভ্যান চালকের পৈত্রিক জমি দখল করে বাড়ি নির্মান, প্রবেশের পথ বন্ধ করে অবরুদ্ধ

নড়াইলের কালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মো. আরিফ ফকির নামের এক ভ্যান চালকের পৈত্রিক জমি দখল করে বাড়ি নির্মানসহ বেড়া দিয়ে তার বসতবাড়ির পথ গত দেড় মাস ধরে বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আরিফ ফকির উপজেলার বাঐসোনা গ্রামের মৃত শাছুল হক ফকিরের ছেলে। উপজেলার বাঐসোনা গ্রামে ঘটে যাওয়া ওই জমি দখলের ঘটনায় পৈত্রিক জমি দখল মুক্তসহ বাড়ির রাস্তা মুক্ত করতে আরিফ ফকির গত ৩১ মে প্রধানমন্ত্রীসহ জেলা প্রশাসনের কর্তাব্যাক্তিদের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিবরনে জানা যায়, উপজেলা ওই গ্রামের হোসেন মোল্যার ছেলে মো. রুবেল মোল্যার নজর পড়ে ভ্যানচালক আরিফ ফকিরের বসতভিটা সংলগ্ন বাঐসোনা মৌজার ১৯৭১ নম্বর খতিয়ানের ১২০৫ নম্বর দাগের ৩৭ শতক জমির উপর।

গত ২০ মার্চ রুবেল ওই জমির গাছপালা কেটে দখল নিতে গেলে আরিফ তাতে বাঁধা দেয়। তাতে ক্ষিপ্ত হয়ে বিত্তশালী রুবেল উপজেলার নড়াগাতি থানা পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দিলে গত ২২ মার্চ রাত ২ টার দিকে আরিফ ফকির ও তার ভাইপো সোবাহান ফকিরকে বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশ ২৩ মার্চ কালিয়ার ইউএনওর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত ১৫৩ ধারায় তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

আরিফ ও তার ভাইপো কারাগারে থাকার সুযোগে রুবেল ও তার সহযোগীদের হামলা হুমকির মুখে আরিফের পরিবারের লোকজন বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিলে আদালতের দেয়া স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে গত ১০ এপ্রিল সকালে জমিটি দখল করে বসতঘর নির্মানসহ তার বাড়ির রাস্তাটি বন্ধ করে গত প্রায় দেড় মাস ধরে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভ্যানচালক মো. আরিফ ফকির বলেন, প্রধানমন্ত্রীসহ জেলা প্রশাসনের কর্তাব্যাক্তিদের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

বর্তমানে তিনি তার পরিবার নিয়ে মারাত্মক সমস্যার মধ্যে দিন যাপন করছেন। মো. রুবেল মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেছেন, জমিটি তিনি আরিফ ফকিরের শরীকদের কাছ থেকে কিনে নিয়ে বসতঘর নির্মান করেছেন। তিনি আরিফের বাড়ির পথ বন্ধ করেননি

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জন্ম থেকেই একটি কিডনি, সেটিও ৯৪ শতাংশ অচলঃ বাঁচতে চান অংকন

error: Content is protected !!

ভ্যান চালকের পৈত্রিক জমি দখল করে বাড়ি নির্মান, প্রবেশের পথ বন্ধ করে অবরুদ্ধ

আপডেট টাইম : ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :