ইস্রাফিল হোসেন ইমনঃ
ভেড়ামারা স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন পুষ্টি ও মেধার বিকাশে শিশুদের দুধ খাওয়ানোর একটি মহৎ উদ্যোগ শুরু হলো কুষ্টিয়ার ভেড়ামারায়।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলার ভেড়ামারা সাতবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের শুভ উদ্বোধন হয়। এই ফিডিং কর্মসূচির আওতায় ছিলো বাচ্চাদের পুষ্টি বৃদ্ধির জন্য বাচ্চাদের মধ্যে দুধ খাওয়ানো।
এই ফিডিং কর্মসূচিতে স্কুলের প্রত্যেকটি বাচ্চাকে ১ প্যাকেট করে দুধ খাওয়ানো হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কানিস ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, অত্র স্কুলের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক, স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় দুধের পুষ্টিগুণ ও খাদ্য নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। দুধ পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দের ছাপ দেখা যায়। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা দুধ গ্রহণ করে এবং এ ধরনের উদ্যোগ নিয়ে সন্তোষ প্রকাশ করে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 





















