ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারা পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কায় নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি (৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাদাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব।

পিকনিকে অংশ নেওয়া যাত্রীরা জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা থেকে প্রায় ১২৩ জন একটি বাল্কহেডে করে নৌ-ভ্রমণে বের হন। তারা ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকা ঘুরে রাতে ফিরছিলেন। রাত ৯টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে পদ্মা নদীর তীব্র স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাল্কহেডে থাকা তিনজন নদীতে ছিটকে পড়েন।

পরে অভিযান চালিয়ে লিটন ও ওহাব নামে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও রাকিবুজ্জামান রকি নিখোঁজ হন। এর একদিন পর রবিবার রকির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাল্কহেডটি পদ্মা নদীর বাহিরচর অংশের পুরোনো ফেরিঘাট এলাকায় গিয়ে অবস্থান নেয়।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, চরকুড়লিয়া গ্রামের পদ্মার শাখা নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির বলে নিশ্চিত হওয়া গেছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, মরদেহটি নদীতে ভেসে উঠলে রবিবার বেলা পৌনে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাদাপুর এলাকা থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভেড়ামারা পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :