ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারা জুয়ার আসর থেকে ৪ লাখ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ১৮ জন আটক

ইসমাইল হােসেন বাবুঃ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ,নগদ ৪ লাখ ৬ শ’১৯ টাকাসহ ৪টি মোটরসাইকেল দেশীয় মদের বোতলসহ জব্দ করে । জুয়া খেলার অপরাধে বিজিবি ১৮ জনকে আটক করেছে।

২৭ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ১১ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারায় শহরের দক্ষিণ রেলগেটস্থ শাহিনের মদের দোকানের পিছনে বিশেষ অভিযান চালায়। এই সময় ১৮জন জুয়াড়ী কে আটক করে।

মোঃ জাকিরুল ইসলাম, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) কোয়াটার মাষ্টার কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি) বিষয় টি নিশ্চিত করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, ভেড়ামারা চাঁদ গ্রামের,মিজানুর রহমান শাহিন (৫২), বিপুল (৩৮), দৌলতপুরের রাজন (৩২), আসাদুজ্জামান (৪৫), কিরন (৩২) ,নাহেদ হাসান (৩৫) , ছোটন (২১), টিপু সুলতান (২৮), জুয়েল রানা (৩৩), আলীহিম (৩৮) ,রাজন (৩৬), আশরাফুল ইসলাম (৩৫), রাজা (৫২), বাস্তু (৫০), আসান বিশ্বাস (৫০), বাবু হোসেন (৩৮), জিল্লুর রহমান (৪২),শৈলকুপা, ঝিনাইদহের রনি(৩৫) ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন আটককৃত ১৮ জনের উপস্থিত বক্তব্য শোনেন এবং ১৮জন অপরাধীরা তাহাদের অপরাধ স্বীকার করেন।

প্রকাশ্য জুয়া খেলার অপরাধে (প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ০৪ ধারায় দোষী সাব্যস্ত হয়ে এবং তাদেরকে ১মাসের করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন এ বিষয়ে বলেন, জুয়া খেলার অপরাধে তাদেরকে ১মাসের করে কারাদণ্ড প্রদান করা হয় । তিনি আরাে বলেন, ভবিষ্যতে জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা

error: Content is protected !!

ভেড়ামারা জুয়ার আসর থেকে ৪ লাখ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ১৮ জন আটক

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :