ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। গত রোববার রাতে ভেড়ামারা রেলওয়ে স্টেশন থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সোমবার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। আজ ১৫ জুলাই মঙ্গলবার বিকেল পর্যন্ত ঐ ব্যক্তির পরিচয় মিলে নাই। মরদেহ হাসপাতালের পুরুষ ওয়ার্ডেই পড়ে ছিল।

ভেড়ামারা থানার এসআই রেজাউল জানান, কুষ্টিয়া পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) খবর দেওয়া হয়েছে। তারা এসে আঙুলের ছাপ নিলে হয়তো পরিচয় জানা যাবে।

ভেড়ামারা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে লুঙ্গি পরা এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্টেশন কর্তৃপক্ষ এক ভ্যানচালকের মাধ্যমে তাঁকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ভ্যানচালক আরিফ হোসেন বলেন, স্টেশনমাস্টারের কথায় আমি ওই ব্যক্তিকে নিয়ে হাসপাতালে ভর্তি করাই। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে রাজি হয়নি। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে কথা বলে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভেড়ামারা থানার ওসি আবদুল রব তালুকদার বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য আমাদের টিম কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থবছরের প্রথম তিন মাস বৈদেশিক সহায়তার দ্বিগুণ অর্থ ঋণ পরিশোধে ব্যয়

error: Content is protected !!

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট টাইম : ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :