কুষ্টিয়ার ভেড়ামারা ধরমপুর পাটুয়াকান্দি গ্রামে স্যালো ইঞ্জিনচালিত মাটি টানা অবৈধ ট্রলির ধাক্কায় সুমাইয়া নামে (৫) এক শিশু নিহত হয়েছে। ৭ মে,বুধবার দুপুর ৩টার দিকে উক্ত দুর্ঘটনা ঘটে। সুমাইয়া ঐ এলাকার দিনমুজুর মোয়াজ্জেম হোসেনের দ্বিতীয় মেয়ে। এলাকাবাসী ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়। ট্রলিটি হাসানুজ্জামান হাসান চেয়ারম্যানের এইচএসবি ইট ভাটায় মাটি সরবরাহ কাজে নিয়োজিত ছিল। জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। এসময় বেপরোয়া গতির অবৈধ ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও পড়ুনঃ নড়াইলে আনন্দ মিছিলঃ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
কুষ্টিয়ার ভেড়ামারা ধরমপুর পাটুয়াকান্দি গ্রামে স্যালো ইঞ্জিনচালিত মাটি টানা অবৈধ ট্রলির ধাক্কায় সুমাইয়া নামে (৫) এক শিশু নিহত হয়েছে।
৭ মে,বুধবার দুপুর ৩টার দিকে উক্ত দুর্ঘটনা ঘটে। সুমাইয়া ঐ এলাকার দিনমুজুর মোয়াজ্জেম হোসেনের দ্বিতীয় মেয়ে।
এলাকাবাসী ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়। ট্রলিটি হাসানুজ্জামান হাসান চেয়ারম্যানের এইচএসবি ইট ভাটায় মাটি সরবরাহ কাজে নিয়োজিত ছিল।
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। এসময় বেপরোয়া গতির অবৈধ ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।