ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় ক্রেতা সেজে ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করল র‍্যাব

ইস্রাফিল হােসেন ইমনঃ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে বিপন্ন প্রজাতির ছোট-বড় ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৩ জুন) দুপুরে কচ্ছপগুলো বিক্রির খবর পেয়ে উপজেলার সাতবাড়িয়া বাজারে অভিযান চালায় র‍্যাব।

–

র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

–

উদ্ধার কচ্ছপগুলো ভেড়ামারা বন বিভাগের কাছে হস্তান্তর করার পর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতি সংরক্ষিত।

–

সুদীপ্ত সরকার জানান, আজ সােমবার দুপুরে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া বাজারে কড়িকাইট্টা প্রজাতির কচ্ছপ বিক্রির খবর পান তাঁরা। এরপর র‍্যাবের একটি দল ক্রেতা সেজে ওই বাজারে অভিযান চালায়। এ সময় ১১টি বড় ও ৫৬টি ছোট কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়।

–

তিনি জানান, সাধারণত কড়িকাইট্টা কচ্ছপ ভারতে বেশি পাওয়া যায়। বিভিন্ন স্থান থেকে একত্র করে একই এলাকার মহিবুল ইসলামের ছেলে মাহি (২০) কচ্ছপগুলো স্থানীয় বাজারে বিক্রি করছিলেন। পরে বিক্রেতার কাছ থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

–

ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে আমরা কচ্ছপগুলোকে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

ভেড়ামারায় ক্রেতা সেজে ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করল র‍্যাব

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :