দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
১৩৮
বার পঠিত
ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় কিশোর নিহত
আরিফুল ইসলামঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট থেকে ভুরুঙ্গামারীগামী একটি ডট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে ( ফেডারেল এলাকায়) এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম আশিফ (১৪), পিতা শহিদুল ইসলাম ও মাতা আয়শা বেগম। তিনি ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের পাইকের ছড়া এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা। সে পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিফ সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির সোনাহাটগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হিয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরিফুল ইসলামঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট থেকে ভুরুঙ্গামারীগামী একটি ডট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে ( ফেডারেল এলাকায়) এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম আশিফ (১৪), পিতা শহিদুল ইসলাম ও মাতা আয়শা বেগম। তিনি ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের পাইকের ছড়া এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা। সে পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশিফ সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির সোনাহাটগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হিয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।