ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভুয়া পুলিশ সেজে ডাকাতি, নলছিটিতে রিয়াজ কারাগারে

মোঃ আমিন হোসেনঃ

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে রিয়াজ হোসেন ওরফে রিয়াজুল (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

গ্রেপ্তার রিয়াজ হোসেন উত্তর জুরকাঠি এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে। ওসি জানান, তার বিরুদ্ধে দুইটি ডাকাতি মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় রিয়াজের কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও স্টিক উদ্ধার করা হয়েছে।

ওসি আব্দুস সালাম বলেন, রিয়াজ ওই ভুয়া পরিচয়পত্র দেখিয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। বর্তমানে তাকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন

error: Content is protected !!

ভুয়া পুলিশ সেজে ডাকাতি, নলছিটিতে রিয়াজ কারাগারে

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :