ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

কুষ্টিয়ায় ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তার আরও এক বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

সোমবার (৪ জুলাই) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (এক) বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি শুকুর মালিথা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২০ মার্চ সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পশ্চিম চর রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল জলিল চৌকিদারের স্ত্রী রওশনা বাড়ির উঠানে গর্ত করার কাজ করছিলেন। এ সময় দেবর শুকুর মালিথা পারিবারিক কলহের জের ধরে ভাবি রওশনাকে কোদাল দিয়ে মাথার পেছনে আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুনঃ কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে মৃত্যু

এ ঘটনায় নিহত রওশনার ভাই আলী আজগর বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল হোসেন ২০১৩ সালের ২ অক্টোবর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত সোমবার (৪ জুলাই) রায় ঘোষণার দিন ধার্য করেন।

এদিকে, কুষ্টিয়ার মিরপুর থানার একটি অস্ত্র মামলায় একই আদালত তাজুব্বর মালিথা নামের এক আসামির ১০ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তাজুব্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথুলিয়া বাজারপাড়া গ্রামের আকবার মালিথার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: শালিখায় পুলিশ সুপার

error: Content is protected !!

ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :