ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভাঙ্গায় থানায় হামলা, ছয় পুলিশ আহত

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • ৩১৫ বার পঠিত

ফরিদপুরে ভাঙ্গায় একদল সংঘবদ্ধ জনতা থানায় হামলা চালিয়েছেন। তাদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ব্যাপক ভাঙচুর করা হয়েছে থানার ফটক। এসময় পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ ৪৫টি সর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুপুর থেকেই ফরিদপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই শহীদুল্লাহ (৪৭) ও আবুল কালাম আজাদ (৩৫), এএসআই আজিজুল রহমান (৩৩) এবং কনস্টেবল জয়নাল আবেদিন (৩৫), শাহ জালাল (২৭) ও মতিউর রহমান (৪৩)। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে জোহরের নামাজের পর ভাঙ্গা থানার সন্নিকটে জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম ঈদগাঁ মাদ্রাসা থেকে একটি মিছিল বের করা হয়। এ মিছিলটি ভাঙ্গা বাজার ঘুরে বিশ্ব রোড এলাকায় যায়। পরে বিশ্বরোড থেকে ফিরে মিছিলটি ভাঙ্গা থানার নিকটে ঈদগাঁ মাদ্রাসা মাঠে জড়ো হয়। মিছিলকারীরা ওই মাঠ থেকে লাঠি ও কাঠের বাটাম সংগ্রহ করে দুপুর সোয়া ২টার দিকে অন্তত ২৫০ থেকে ৩০০ জন মানুষ ভাঙ্গা থানায় হামলা করে।

হামলাকারীরা ভাঙ্গার থানার গেট ভাঙচুর করে এবং ভেতরে ঢুকে দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এসময় হামলাকারীরা থানার দিকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটের টুকরো ছুড়তে শুরু করে। এ হামলা ঠেকাতে দুই এসআই ও এক এসআইসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ব্যারাক থেকে পুলিশ এসে শর্টগানের ৪৫টি গুলি ছুড়ে ৪০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, এ হামলা পরিকল্পিত। আমরা বিভিন্ন মাদ্রাসায় আগে থেকেই যোগাযোগ করেছিলাম। তারা কথা দিয়েছিলেন তারা কোন ঝামেলা করবেন না। কিন্তু কথার বরখেলাপ করে অতর্কিতে এ হামলা চালানো হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ভাঙ্গা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জায়গা। ভারতের প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরের পর ভিআইপিরা ঢাকা-খুলনা মহাসড়ক ও এক্সপ্রেসওয়ে দিয়েই ঢাকা ফিরবেন। সেটি পণ্ড করার জন্যই এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে পুলিশ মামলা করবে। মামলার পর আমরা সংঘবদ্ধকারীদের পরিচয় প্রকাশ করতে পারব।

এদিকে দুপুর থেকে ফরিদপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। দুই প্লাটুন বিজিবি ঝিনাইদহ মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবির নায়েক সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছায়। ফরিদপুরে এসেই তারা ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

ভাঙ্গায় থানায় হামলা, ছয় পুলিশ আহত

আপডেট টাইম : ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
ফরিদপুর অফিসঃ :