ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

মাহমুদুর রহমান তুরান:

ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু ভাইরাসের বিস্তার রোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও প্রচার কর্মসূচি পরিচালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে এই সচেতনতামূলক কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ শীর্ষক প্রতিপাদ্য সংবলিত ব্যানার নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে প্রশাসনিক ভবনের আশপাশের জমে থাকা বর্জ্য, জঙ্গল ও এডিস মশার প্রজননস্থল হিসেবে ব্যবহৃত হতে পারে এমন স্থানসমূহ পরিষ্কার করা হয়। সংগৃহীত ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে ট্রাকে তুলে নিরাপদ স্থানে অপসারণ নিশ্চিত করা হয়।

উক্ত অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ক্যাডেট সদস্যরা একযোগে অংশ নেন।

কর্মসূচি থেকে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বসতবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখা, জমানো পানি ৩ দিনের বেশি না রাখা এবং এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

একটি প্রাণও যেন ডেঙ্গুতে না ঝরে: রাজশাহী-৩ আসনে আগাম পরিচ্ছন্নতা অভিযানের ডাক এমপি মিলনের

error: Content is protected !!

ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :