ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

সারাদেশে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পূণরায় বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত ৭দিন লকডাউন বাস্তবায়ন হচ্ছে দেশে ।

এরই ধারাবাহিকতায় ফরিদপুরের বোয়ালমারীতে কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে। আর এ লকডাউন চতুর্থ দিন পার হতে চলছে। তবে লকডাউনের প্রথম দিনেই হালকা ও ভারী বৃষ্টিতেই গৃহবন্দী অবস্থায় কেটেছে সকল শ্রেণীর মানুষদের।

তাই কোন প্রকার বেগ পেতে হয়নি প্রশাসন বাহিনীর। তবে দ্বিতীয় দিন শুক্রবার থেকে কঠোর অবস্থানে রয়েছে বোয়ালমারী প্রশাসন।

বিনা কারণে ঘর থেকে না বের হওয়ার জন্য বোয়ালমারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন টহলরত অবস্থায় রয়েছে।

এ বিষয় নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মারিয়া হক বলেন, রোববার পৌরসভা এলাকায় নিষিদ্ধ দোকান গুলো খোলা রাখা ও স্বাস্থ্য বিধি না মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে লোকজন আসার দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

তিনি জনসাধারণের উদ্দেশ্য বলেন, ঘরে থাকুন সুস্থ থাকুন। বিনা প্রয়োজনে নিজ স্থান থেকে অন্য স্থানে না যায়। এবং নিজে ও নিজ পরিবারকে সুস্থ রাখুন। এবং স্বাস্থ্য বিধি অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এ লকডাউনে করোনা ভাইরাসের আক্রমণের হার এখনও আগের মতই রয়েছে বলে জানান বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খালেদুর রহমান।

তিনি আরো বলেন, এ সংক্রমণ হতে রক্ষা পেতে বিনা কারণে ঘর থেকে বের হওয়া যাবেনা। তবে যদি জরুরী প্রয়োজনে বের হলেও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে হবে। তাহলে এটা থেকে উত্তোরণ সম্ভব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Litu Sikder

জনপ্রিয় সংবাদ

বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বোয়ালমারীতে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

আপডেট টাইম : ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
এস.এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :