ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি পালন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা সোমবার কর্মবিরতি পালন করেছেন। সোমবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ‘নিরাপদ কর্মক্ষেত্র আমাদের দাবি নয়, আমাদের অধিকার’-এই শ্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এক ঘন্টার কর্মবিরতি পালন করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা যোদ্ধা মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এই মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়েছে।
জানা যায়, হবিগঞ্জের ২৫০ আসন বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ২৮ ডিসেম্বর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ওই হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম। ওই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের সম্মুখীন করার জন্য প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশন কেন্দ্রীয় কমিটির সাথে একাত্মতা ঘোষণা করে বোয়ালমারী উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা এই কর্মবিরতি পালন করেন।
পরে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের উপজেলা শাখার সদস্য সচিব মো. ফরিদুল ইসলাম এবং ফার্মাসিস্ট শেখ মো. আরিফ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদুল হাসান, ডা. মো. শরিফুল ইসলাম, নার্সিং সুপারভাইজার আলো রানী মিত্র, ডা. নুরুল ইসলাম।
মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মিয়া মো. গোলাম মওলা।
আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালিত হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি পালন

আপডেট টাইম : ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :