ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশণ 

ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের দাবিতে এক কলেজ ছাত্রী তার কলেজ পড়ুয়া প্রেমিকের বাড়িতে অনশন করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামে।
জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের একাদশ শ্রেণির এক ছাত্রের সাথে আলফাডাঙ্গা উপজেলার চরপাচুড়িয়া গ্রামের এক এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই ছাত্রীর পরিবার ওই ছাত্রের সঙ্গে তার বিয়ের কথা বললে ছাত্রের পরিবার যৌতুক দাবি করে। কিন্তু ছাত্রীর পরিবার যৌতুকের টাকা জোগাড় করতে পারেনি। বিয়ের সম্ভাবনা না থাকায় ওই ছাত্রী গতকাল বুধবার সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
সরেজমিনে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রের বাড়িতে গিয়ে দেখা যায়, ওই ছাত্রী উঠানে বসে আছেন। বুধবার রাতে অনশনরত ছাত্রীকে বাড়ির লোকেরা তাদের ঘরে আশ্রয় দেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাত দশটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তীব্র ঠান্ডার মধ্যে ওই প্রেমিকা প্রেমিকের বাড়ির উঠানে বসেছিল।
এ ব্যাপারে ময়না ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মো. রাশেদ শেখ জানান, বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে বলে শুনেছি। তবে, এলাকার বাইরে থাকায় যেতে পারিনি।
ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাকে একজন চৌকিদার বিষয়টি টেলিফোনে জানিয়েছে। বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে শুনেছি।
বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মেয়েটির অনশনের ঘটনা শুনেছি। বিষয়টি জানার জন্য উভয় পক্ষকে থানায় আসতে বলেছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই

error: Content is protected !!

বোয়ালমারীতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশণ 

আপডেট টাইম : ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :