ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে গ্রীলের ছিটকিনি কেটে দুধর্ষ চুরিঃ থানায় অভিযোগ

করোনাকালীন কঠোর লকডাউনের মধ্যে ফরিদপুরের বোয়ালমারীতে দরজার গ্রীলের ছিটকিনি কেটে চুরির অভিযোগ পাওয়া গেছে।

চুরির ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে বাড়ির মালিক মো. রতন আলী রোকন। অভিযোগ নম্বর ১১৫৯, তারিখ: ০৪/০৭/২০২১ ইং।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের রতন আলী রোকনের বাড়িতে ৪ জুলাই রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দরজার ছিটকিনি কেটে এক দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

চোরদের সাড়া-শব্দে রতন আলীর স্ত্রী রহিমা বেগমের ঘুম ভেঙ্গে গেলে তিনি দরজা খোলা দেখতে পান। তিনি আলো জালিয়ে এবং শোর-চিৎকার করলে ঘরের মধ্য ঘাপটি মেরে থাকা প্রতিবেশি মান্নান মোল্যার ছেলে রফিকুল ইসলাম রহিমা বেগমের মুখ চেপে ধরে তাকে ধাক্কা দিয়ে তার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন, বাক্সের মধ্যে থাকা নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়।

চোর রফিকুল ইসলাম পালিয়ে যাওয়ার সময় রহিমা বেগম তাকে জাপটে ধরে। এ সময় আলোতে তিনি রফিকুল ইসলামকে চিনে ফেলে। শোর-চিৎকারের শব্দে আশপাশের লোকজন ছুটে আসলে রহিমা বেগম ও তার স্বামীকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায় রফিকুল ।

একটি অসাধু চক্র অর্থের বিনিময়ে চুরির ঘটনাটি ধামাচাপা দিতে পায়তারা করছে বলে জানা গেছে।

এছাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ইতোপূর্বে রফিকুল ছাগল চুরি করে ৬ হাজার ও মোটরসাইকেল চুরি করে ১০ হাজার টাকা জরিমানা দেন।

এ ঘটনায় সরেজমিনে গেলে রফিকুল ও তার পরিবারের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

error: Content is protected !!

বোয়ালমারীতে গ্রীলের ছিটকিনি কেটে দুধর্ষ চুরিঃ থানায় অভিযোগ

আপডেট টাইম : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :