ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করতে গিয়ে এসআই গুরুত্বর আহত

ফরিদপুরের বোয়ালমারীতে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মাদক ব্যবসায়ী সুমন মিয়াকে গ্রেফতার করতে গিয়ে আসামীর হাতে কর্তব্যরত অবস্থায় আহত হয়েছেন পুলিশের এক এসআই।গত মঙ্গলবার রাতে ওয়াবদা মোড়ের পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ওয়ারেন্টভুক্ত আসামী সুমন মিয়া কামার গ্রামের খোসরুল আলম ওরফে আবু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আসামী সুমন মিয়ার নামে জেলার নগরকান্দা থানায় ৩০২/২০১/৩৮০ ধারার মামলার এবং গোপালগঞ্জ জেলায় জিআর পরোয়ানা ভুক্ত ৯৩/১৭১ এর মামলা রয়েছে। এ চলমান মামলার ওয়ারেন্ট বের হয়ে তাকে গ্রেফতারের আদেশ দেন উক্ত আদালত। এসআই মামুন ইসলাম ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করতে মঙ্গলবার রাত ৭টায় ফোর্স নিয়ে পৌরশহরের জর্জএকাডেমি স্কুলের সামনে অবস্থান করেন।

আসামী পুলিশের অবস্থান টের পেয়ে দৌড় দিয়ে পালিয়ে যেতে চায়। এসময় পুলিশের এসআই মামুন ইসলাম তার পিছু নেন। ওয়ারেন্ট ভুক্ত আসামী পালানোর জন্য ওয়াবদা মোড়ের পানি উন্নয়ন বোর্ড অফিসের পুকুরে ঝাঁপ দিয়ে ওয়াল টোপকে পাটের খেতে পালিয়ে যাওয়ার সময় পুলিশের এসআই তাকে ঝাপটে ধরে। তখন আসামী পুলিশের এসআইকে বেধরক মারপিট করে কামড়িয়ে গুরুত্বর আহত করেন। এসময় এসআই মামুন ইসলাম থানায় ফোন করলে অতিরিক্ত পুলিশ এসে আসামীকে গ্রেফতার করেন, এবং পুলিশের এসআইকে গুরুত্বর আহত অবস্থায় এবং আসামীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গুরুত্ব আহত পুলিশের এসআই মামুন ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী জর্জএকাডেমি স্কুলের কাছে অবস্থান করছে খবর পেয়ে তাকে ধরতে ফোর্স নিয়ে গেলে আসামী পালিয়ে যেতে চায়। তখন তাকে ধাওয়া দিলে অন্য পুলিশ সদস্যরা আমাকে ও আসামীকে হারিয়ে ফেলে। তখন আসামী আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। আসামীর হাতে হাত কড়া লাগাতে গেলে তার কাছে থাকা ছুরি দিয়ে আমার মুখে আঘাত করে। মুখ সরিয়ে ফেললে দুই ঠোঁট হালকা কেটে যায়, এবং তার কাছে থাকা লাঠি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। তার পরে আসামীর হাতে হাত কড়া লাগানো হয়। পুলিশের কাজে বাঁধা ও হামলার করার কারণে তার নামে মামলা প্রকৃয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ সদরপুরে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি ও সড়কে বিশূঙ্খলার দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সুমন অনেক ধ্রæত। সে একাধিক মামলার আসামী তার নামে বোয়ালমারী থানায়ও মাদক মামলা রয়েছে। ওয়ারেন্ট ভুক্ত ওই আসামীকে গ্রেফতার করতে গেলে আসামী এবং পুলিশের এসআই’র ধস্তাধস্তি হয়। এসময় আসামী পুলিশের এসআইকে আঘাত করে পালাতে যায়। তখন অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে গিয়ে আসামীকে গ্রেফতার করেন। পুলিশের এসআইকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয়। ধস্তাধস্তির কারণে আসামীও অসুস্থ হয়ে পড়লে তাকে সুস্থ করে বুধবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা পাননি কোনো জেলে

error: Content is protected !!

বোয়ালমারীতে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করতে গিয়ে এসআই গুরুত্বর আহত

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :