ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে আন্তজেলা ডাকাত দলের সদস্য রমজান শিকদার ওরফে রমজান ডাকাত।

ফরিদপুরের বোয়ালমারীতে আন্তজেলা ডাকাত দলের সদস্য রমজান শিকদার ওরফে রমজান ডাকাতকে (৪৪) গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ। সে পৌরসভার ছোলনা গ্রামের ছিরু শিকদারের ছেলে ও আন্তজেলা ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য। ডাকাতিসহ ১০টির বেশি মামলার আসামি রমজান দীর্ঘদিন পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ছোলনা এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে।

বৃহস্পতিবার ( ২৯ জুলাই) দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়েছে পুর্লিশ।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরে ১৬ মার্চ রাতে উপজেলার বাইখির এলাকায় যতিন বিশ্বাসের মেহগনি বাগানে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ওই বাগানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

এ ঘটনায় ১৭ মার্চ বোয়ালমারী থানার উপপরিদর্শক সাহাদত হোসেন বাদি হয়ে থানায় ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেন। মামলা নম্বর-০৯। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রমজান শিকদারকে আদালতে পাঠনো হয়।

বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, রমজান আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। সে একজন খারাপ প্রকৃতির লোক। ডাকাতির পাশপাশি মাদকসহ আরো সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ থানায় ১০টির বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া আশপাশের থানা গুলোতেও মামলা রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক থাকায় আইন শৃংখলা বাহিনী তার উপর নজর রাখছিল। রমজান এলাকায় ঢোকামাত্রই গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Litu Sikder

জনপ্রিয় সংবাদ

বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বোয়ালমারীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :