ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সুদেব সিং গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শুভ্রদেব বিশ্বাস ওরফে সুদেব সিংকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ।
সম্প্রতি এক স্বর্ণ কারিগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় পলাতক, বিতর্কিত ওই ছাত্রনেতা পরিচয়ধারী সন্ত্রাসীকে তথ্য প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী মাগুরা জেলা থেকে গ্রেপ্তার করা হয়।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শুভ্রদেব বিশ্বাস ওরফে সুদেব সিং পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ার সুধীর সিংয়ের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

থানা পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠা গ্রামের বাসিন্দা ব্রজেন কর্মকারের ছেলে গহনার কারিগর হৃদয় কর্মকারকে
গত ৪ মে শনিবার দুপুরে পৌর সদরের কৃষি ব্যাংক সংলগ্ন বড় পুকুর পাড়ে পথরোধ করে ভ্যান থেকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় সুদেব। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সুদেব সিং।  এ ঘটনায় হৃদয় কর্মকারের মা বেদেনা কর্মকার বাদি হয়ে দণ্ডবিধির ৩৪১/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় শুভ্রদেব সিংকে একমাত্র আসামী করে একটি হত্যাচেষ্টা  মামলা করেন। মামলা নং ০৯ (০৫) ২৪।

মামলার পর থেকেই সুদেবকে গ্রেপ্তারের চেষ্টা চালায় থানা পুলিশ। ১৫ মে ভোর সাড়ে পাঁচটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর থেকে পুলিশ উপপরিদর্শক মামুনের নেতৃত্বে বোয়ালমারী থানার একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুদেব নানা অপকর্মে জড়িত। তাকে গ্রেপ্তার করে ১৫ মে দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ২৬শে মার্চ কোমরে পিস্তল রেখে ফেসবুকে ছবি পোস্ট করে জনমনে ভয়ভীতি ছড়ানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং। সে সময় আলোচিত এই ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ আসামির রায় বৃহস্পতিবার

error: Content is protected !!

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সুদেব সিং গ্রেফতার

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :