ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে সেই অস্ত্রধারী বহিস্কৃত ছাত্রলীগ নেতা কুপালো এক স্বর্ণ কারিগরকে

ফরিদপুরের বোয়ালমারীতে এক স্বর্ণ কারিগরকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত এক ছাত্রনেতার বিরুদ্ধে।

বহিস্কৃত ছাত্রলীগ নেতার নাম শুভ্রদেব সিং। সে পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ার সুধির সিংয়ের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ইতোপূর্বে অস্ত্র প্রদর্শনী করে জনমনে ভয়ভীতি সৃষ্টি আপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন তিনি।

আহত স্বর্ণ কারিগর এর নাম হ্নদয় কর্মকার। সে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠার ব্রজেন কর্মকারের ছেলে। জানা যায়, হৃদয় কর্মকার বোয়ালমারী পৌর বাজারের বৌ—রাণী জুয়েলার্সে কারিগর হিসেবে কাজ করেন।

৪ এপ্রিল শনিবার দুপর আড়াইটার দিকে পৌর সদরে কৃষি ব্যাংক সংলগ্ন বড় পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারী চালিত ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন হৃদয় কর্মকার। এ সময় উপজেলা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং শুদেব তার পথরোধ করে ভ্যান থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা মারাত্মক আহত হৃদয় কর্মকারকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক।

হৃদয়ের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, এর মধ্যে কাঁধের নিচে বামবাহু, পাজর ও পায়ের রানের আঘাত গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এ ছাড়াও পেট ও হাতের কব্জিতে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে হৃদয়ের কাঁধের নিচে ও বাম হাতের কব্জিতে রগ কেটে যাবার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

হৃদয় কর্মকার জানান, দুপুরে খাবার খেতে বাড়ি যাচ্ছিলাম। এসময় শুদেব সিং আমাকে ভ্যান থেকে নামিয়ে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তবে শুদেবের সাথে আগে পরে আমার কোনো ঝামেলা ছিলো না। তিনি আরও জানান, আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিতে হইতো সে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা সুদেব সিংয়ের সাথে তার মুঠোফোনে (০১৪০৩২৩৬৯৯৪) একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বেশ কয়েকটি স্থানে গভীর ক্ষত হয়েছে। তার হাতের দুটি রগ কেটে গেছে সে কারণে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ২৬শে মার্চ কোমরে পিস্তল রেখে ফেসবুকে ছবি পোস্ট করে জনমনে ভয়ভীতি ছড়ানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং। সে সময় আলোচিত এই ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে সেই অস্ত্রধারী বহিস্কৃত ছাত্রলীগ নেতা কুপালো এক স্বর্ণ কারিগরকে

আপডেট টাইম : ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :