ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গার চেষ্টা করায় এলাকায় বিক্ষোভ 

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক ঘেঁষা “বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রাতের আঁধারে ভাঙ্গার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টায় খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায়।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব প্রমুখ।
এ ঘটনার পর থেকেই বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার রাত ৮টায় উপজেলা আ.লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে পৌরবাজারের সোনালী ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সভা করে দলটি। প্রতিবাদ সভায় স্থানীয় প্রশাসনকে আগামী ৭ দিনের মধ্যে ঘটনাটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানানো হয়। না হলে দলীয়ভাবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী জানায় নেতাকর্মীরা।
ঘটনাস্থলের পাশে ভ্রাম্যমাণ হালিম বিক্রেতা শামচু বিশ্বাস ও আফসার বিশ্বাস বলেন, আমরা বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এখানে বেচাকেনা করি। বেচাকেনার ব্যস্ততায় আশে পাশে তেমন কাউকে দেখতে পারিনি। তবে কয়েকদিন একজন মানসিক প্রতিবন্ধীকে স্মৃতিস্তম্ভের মধ্যে রাত্রিযাপন করতে দেখা গেছে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল বলেন, কোনভাবেই বঙ্গবন্ধুর অবমাননা মেনে নেওয়া হবে না। এটা জামায়াত-শিবির ও বিএনপির চক্রান্ত বলে তিনি জানান। উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌর কাউন্সিলর আ. মান্নান মোল্যা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘটনাটিকে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির-বিএনপির নাশকতা বলে দাবী করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালমারী থানার ওসি মুহাম্মাদ আব্দুল ওহাব জানান, আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের দোকানপাটের লোকজন তাৎক্ষনিক কিছু বলতে পারেনি। তবে ঘটনাস্থল থেকে কিছু ভাঙ্গা ইটের টুকরা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাটি পুলিশ পাহারায় রাখা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার। আওয়ামী লীগের কঠোর কর্মসূচির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দলীয় নেতৃবৃন্দ তাদের কাজ করেছেন; প্রশাসন চেষ্টা করছে প্রকৃত ঘটনা উৎঘাটনের।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গার চেষ্টা করায় এলাকায় বিক্ষোভ 

আপডেট টাইম : ০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :