ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা মেলেনি তদন্তে

-শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। ছবিঃ সময়ের প্রত্যাশা।

ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগের সত্যতা পায়নি জেলা প্রশাসনের তদন্তকারী কর্মকর্তা। সোমবার উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত হয়।

তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি বলে তদন্তশেষে জানান তদন্ত কর্মকর্তা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জে, এম শাখার সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদ উল মাহুমুদ। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য, চৌকিদার, স্থানীয় নাগরিক ও উপকারভোগীদের সঙ্গে কথা বলেন তদন্তকারী কর্মকর্তা।

এর আগে গত ১২ জুন স্থানীয় কয়েকজন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে ভিজিডি কার্ডধারীদের চাল, টিসিবি কার্ড, সার, বীজ, হাটবাজারের ইজারার টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এরপর জেলা প্রশাসকের নির্দেশে সোমবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জে, এম শাখার সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদ উল মাহুমুদ ঘটনাস্থল শেখর ইউনিয়ন পরিষদে গিয়ে তদন্ত করেন। তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের কোন সত্যতা খুঁজে পাননি তদন্ত কর্মকর্তা।

জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জে, এম শাখার সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদ উল মাহুমুদ বলেন, শেখর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে স্থানীয় জনগণ ও উপকারভোগীদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি সবার উন্মুক্ত মতামত শুনেছি। তদন্তে ভিজিডি কার্ডধারীদেও চাল আত্মসাতের অভিযোগের সত্যতা পাইনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

error: Content is protected !!

বোয়ালমারীতে চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা মেলেনি তদন্তে

আপডেট টাইম : ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :