ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে করোনায় স্ত্রীর মৃত্যুর পাঁচদিন পর স্বামীর মৃত্যু

ছবি- প্রতীকি।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনায় স্ত্রীর মৃত্যুর ৫ দিন পর মারা গেলেন করোনা আক্রান্ত স্বামীও।

জানা যায়, বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের হাসামদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অতুল চন্দ্র মণ্ডল (৭০) করোনা আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে মারা যান।

এর আগে গত ২৬ জুন তার স্ত্রী ঝর্ণা রানী মণ্ডল করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে গত কয়েকদিনে বোয়ালমারী উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হলো।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, এ উপজেলায় করোনা শনাক্ত এবং মৃত্যুর হার কোনোটিই থামছে না। এই মুহূর্তে বোয়ালমারী উপজেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ২০০ জন। করোনা রোগীরা নিজবাড়িতে চিকিৎসাধীন। তবে তাদের সব সময় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, বোয়ালমারীতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ২১ জুন হতে স্থানীয়ভাবে পৌরসদরে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়। পরবর্তী তিনদিন চলে সারাদেশের সাথে লকডাউন। এরপর গত ১ জুলাই থেকে চলছে কঠোর লকডাউন। উপজেলায় টানা ১২ দিন লকডাউন চলার পরও কমছে না মৃত্যু আর শনাক্তের সংখ্যা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

বোয়ালমারীতে করোনায় স্ত্রীর মৃত্যুর পাঁচদিন পর স্বামীর মৃত্যু

আপডেট টাইম : ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :