ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভ্রাম্যমান আদালত

বেশি দামে তরমুজ বিক্রি, কুষ্টিয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া পৌরবাজার এলাকার তরমুজের আড়তে আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

হঠাৎ বাড়িয়ে দেওয়া দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার পর কুষ্টিয়ায় তরমুজের আড়তে অভিযান চালিয়েছে প্রশাসন। দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে চার তরমুজ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন ও রিজু তামান্না আজ সোমবার দুপুরে শহরের পৌরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ব্যবসায়ী জহুরুল ইসলামকে দুই হাজার, আবদুস সামাদকে তিন হাজার, জামান ট্রেডার্সের মো. রবিউল ইসলামকে তিন হাজার এবং মনিরুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকএসব জরিমানার টাকা আদায় করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগ ছিল ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে ওজনে কেজি হিসেবে বিক্রি করেন। আমরা কাগজপত্র পরীক্ষা করে দেখেছি ফল আড়তের বেশির ভাগ ব্যবসায়ী মণ হিসেবেই কিনে আনেন। কিন্তু কেজি প্রতি ২০ টাকাও লাভ করেছেন কেউ কেউ। এঁদের চারজনকে জরিমানা করা হয়েছে।’

ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন জানান, কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী, ফলের ক্ষেত্রে কেজিতে ১০ টাকা লাভ করতে পারবেন, এমন বিধান রয়েছে। তবে তরমুজের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা আছে। কেজিতে ৩ থেকে ৫ টাকার বেশি লাভ করতে পারবেন না। আর কেজি বা পিস যেভাবে কিনবে সেভাবেই বেচতে হবে।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে পুলিশ সদস্য ছাড়াও কৃষি বিপণন অধিদপ্তরের কুষ্টিয়া জেলা বাজার কর্মকর্তা মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

রমজানের এক সপ্তাহ আগেও তরমুজ ২৫ টাকা দরে বিক্রি হয়েছে। সে সময় তুলনামূলক বড় ও ভালো মানের তরমুজ ২৭ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। রমজান শুরুর আগেই দাম বেড়ে ৩৫-৪০-এ চলে যায়। এভাবে বাড়তে বাড়তে গত কয়েক দিন কেজি ৫০ থেকে ৫৫ টাকায় দাঁড়ায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে লায়ন্স ক্লাবের গ্র্যান্ড র‍্যালি ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

error: Content is protected !!

ভ্রাম্যমান আদালত

বেশি দামে তরমুজ বিক্রি, কুষ্টিয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :