ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঈদগাহে দ্বন্দ্ব

বেনাপোলের ডুবপাড়া গ্রামে বোমা হামলায় বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু

সাজেদুর রহমানঃ

বেনাপোলের ডুবপাড়া গ্রামে আজ শনিবার রাত ৯ টার দিকে সন্ত্রাসীদের বোমা হামলায় আব্দুল হাই নামে এক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আমির আলীর পুত্র ও বিএনপির ডুবপাড়া ওয়ার্ড কমিটির কার্যকরী সদস্য। ঘটনার আগে আজ সকালে ঈদগাহ মাঠে আওয়ামী লীগের লোকজন নামাজ পড়তে যাওয়য় আবু সাঈদ কয়েকজনকে সাথে নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলা করে। এ সময় আব্দুল হাই বলেন আওয়ামী লীগের লোকজনের সাথে তোমাদের কোন ঝামেলা থাকলে সেটা পরে মিটিয়ে নিও, এখন ওদের ঈদের নামাজ পড়তে দাও; এই নিয়ে দ্বন্দ্ব।

–

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

–

ডুবপাড়া গ্রামবাসীরা জানান, পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের কাছে অনুমতি নিয়ে ঈদের নামাজ পড়তে জান ঈদগাহে। আওয়ামী লীগ সমর্থকরা কেন ঈদের নামাজ পড়তে এসেছে এ নিয়ে প্রথমে আওয়ামী লীগের সাথে বিএনপি পরে বিএনপি দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনা জের ধরেই সাঈদ বাহির থেকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে আব্দুল হাই এর উপর বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

–

বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি জানান, ডুবপাড়া গ্রামের সাইদের নেতৃত্বে দুটি মোটরসাইকেলে ৪ জন সন্ত্রাসী ডুবপাড়া গ্রামের জামতলা নামক স্থানে মিলনের চা দোকানের পাশে আব্দুল হাই কে লক্ষ্য করে পরপর ৪ টি বোমা বিস্ফোরণ ঘটায়। গুরুতর আহত অবস্থায় আব্দুল হাই কে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বোমা বিস্ফোরণের পর সন্ত্রাসী বাহিনী দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। চা’র দোকানের লোকজন সাঈদ কে চিনতে পেরেছে। পুলিশকে খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসেছে। ঘটনা শুনে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু সহ বিএনপি অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।

–

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, সন্ত্রাসীদের বোমা হামলায় বিএনপি নেতা আব্দুল হাই’র মৃত্যু হয়েছে এটা দুঃখজনক। ঘটনার সাথে যারা জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তি চাই।

–

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, বোমা হামলায় আহতের পর স্থানীয়রা আব্দুল হাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেছেন। ঘটনা শুনে ডুব পাড়া গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক অভিযান অব্যাহত আছে। রাতেই লাশ উদ্ধার করে আগামীকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে  পাঠানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

ঈদগাহে দ্বন্দ্ব

বেনাপোলের ডুবপাড়া গ্রামে বোমা হামলায় বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :