ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ

পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে ঘরে ঢুকে রহিমা খাতুন (৯০) নামের এক নারীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পেচাকোলা গ্রামে নিজ বাড়িতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রহিমা ওই গ্রামের মৃত- আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী। তিনি কবিরাজি পেশায় জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় মাগরিবের আযানের সময় নিজ বাড়ি থেকে গলা কাটা অবস্থায় চিৎকার করে দৌড়ে এসে পাশের আব্দুল হানিফের বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে। রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে নিলে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।

দুর্বৃত্তদরা তার গলার চেইন ও কানের দুল কেটে নেয়। স্থানীয়রা ধারনা করেন, ডাকাতি করতে এসে তারা তার গলা থেকে চেন ও কানের দুল খুলে নেয়। দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে গালা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারনা।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার বলেন, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ বাজারে ফুটপাত দখলের মহোৎসব, নিরাপদ চলাচল এখন স্বপ্ন

error: Content is protected !!

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, জেলা প্রতিনিধি, পাবনা :