ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে

“সমন্বিত উদ্যোগে টেকসই, উন্নত বিশ্ব বিনির্মাণে মান” এই স্লোগানকে কেন্দ্র করে বিশ্ব মান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মো: আব্দুল জলিল, সরকারী ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ফজলুল হক খান, সিভিল সার্জন সাজেদা বেগম, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এবং বিএসটিআই’র উপ-পরিচালক এস এম তালাত মাহমুদ প্রমুখ।

বক্তারা খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মান নিয়ন্ত্রণে সতর্ক থাকতে প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে পেট্রোল পাম্পের তেল-গ্যাসের পরিমাণ সঠিকভাবে প্রদান করা হচ্ছে কিনা, তা তদারকি করার নির্দেশনা দেন। এছাড়া উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করার কথাও উল্লেখ করেন।

এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং বিএসটিআইয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

error: Content is protected !!

বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :