দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
৩৪৯
বার পঠিত
বিশ্বসেরা গবেষকদের তালিকায় জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ৯৫ শিক্ষক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৯৫ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। সোমবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের একটি তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। এ তালিকায় দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন। জানা যায়, ২০২২ সালে দুই হাজার ৭৭২ জনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক স্থান পেয়েছিল। যা সংখ্যা অনুযায়ী, এ বছর প্রায় দ্বিগুণ বেড়েছে। অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গবেষক অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করা হয়েছে। আরও পড়ুনঃ ঘর দেওয়ার নামে ফুলবাড়ীয়া থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক জামান গ্রেফতার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৯৫ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। সোমবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের একটি তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।
এ তালিকায় দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন।
জানা যায়, ২০২২ সালে দুই হাজার ৭৭২ জনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক স্থান পেয়েছিল। যা সংখ্যা অনুযায়ী, এ বছর প্রায় দ্বিগুণ বেড়েছে।
অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গবেষক অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করা হয়েছে।