ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিশেষ নিরাপত্তায় সাবেক এমপি মুক্তি বিশ্বাসকে নড়াইল কারাগারে

খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে নাশকতার চারটি মামলায় হাজিরার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বিশেষ নিরাপত্তায় নড়াইল জেলা কারাগারে আনা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে প্রিজন ভ্যানে করে তাকে নড়াইল কারাগারে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেল সুপার মোঃ শরিফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, তাকে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) নড়াইলের আদালতে হাজির করা হবে।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

নড়াইল জেলার বিভিন্ন থানায় দায়ের করা নাশকতা ও সহিংসতার অভিযোগে চারটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার প্রয়োজন হওয়ায় কারা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে তাকে নড়াইলে আনা হয়েছে।

বি এম কবিরুল হক মুক্তি একাধিকবার নড়াইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

নড়াইলের রাজনীতিতে তিনি পরিচিত মুখ এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন।

জেল সুপার মোঃ শরিফুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর আইনি প্রক্রিয়া অনুসারে আদালতে হাজিরা নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

এ ঘটনায় আওয়ামী লীগ কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

বিশেষ নিরাপত্তায় সাবেক এমপি মুক্তি বিশ্বাসকে নড়াইল কারাগারে

আপডেট টাইম : ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :