ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিয়ের মাত্র ২১ দিনের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার লালমাইয়ে বিয়ের মাত্র ২১ দিনের মাথায় ফাহিমা আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলার বাগমারা উত্তর ইউপির দত্তপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।শুক্রবার (১৯ জানুয়ারি) ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।

নিহত ফাহিমা আক্তার ওই গ্রামের সৌদিপ্রবাসী মেহেদী হাসান হৃদয়ের স্ত্রী। তিনি উপজেলার ভুলইন দক্ষিণ ইউপির গোসাইপুস্করনী গ্রামের মোস্তফা কামাল মজুমদারের মেয়ে।

নিহতের শ্বশুর বাড়ির লোকজন সূত্রে জানা যায়, মেহেদী হাসান গত দেড় বছর ধরে সৌদি আরব থেকে ফাহিমার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সুবাদে উভয় পরিবারের সিদ্ধান্তে গত ২৯ ডিসেম্বর মোবাইল ফোনে তাদের বিয়ে হয়। এরপর থেকে প্রায় সময় ফাহিমা শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সর্বশেষ বুধবার সকালে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসেন ফাহিমা। সবার সঙ্গে খুব হাসিখুশি থাকতেন তিনি। বৃহস্পতিবার দুপুরেও পরিবারের সবার সঙ্গে একসাথে ভাত খান ফাহিমা। পরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে স্বামী মেহেদী হাসানের সঙ্গে মোবাইলে কথা বলেন। বিকাল ৩টায় সময় তাকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের পেছনে গিয়ে থাই গ্লাস দিয়ে দেখা যায় ফাহিমা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

নিহতের বাবা মোস্তফা কামাল বলেন, আমার মেয়ের আত্মহত্যার ঘটনায় আমি থানায় লিখিত আবেদন করেছি। পুলিশ তদন্ত করে আত্মহত্যার সঠিক কারণ বের করুক। মোবাইল ফোনে বিয়ের ২১ দিনের মাথায় মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে- এর কোনো কারণ আমি বুঝতে পারছি না।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের বাবা লিখিত অভিযোগ করেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

বিয়ের মাত্র ২১ দিনের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
দৈনিক সময়ের প্রত্যাশা ডেক্স :