ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিবেকের তাড়নায় নিহতের মায়ের খোঁজখবর নিতে আসা ঢাকার বিভাগীয় কমিশনার

সাইদা আক্তার ইমা, বিশেষ প্রতিনিধি

নিহতদের জীবনে বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। তাই ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবারের খোঁজখবর নিতে আসা। কোন আনুষ্ঠানিক সফর নয়, নিজের বিবেকের তাগিদে শহীদের মায়ের খোঁজ খবর নিতে এসেছি।

ফরিদপুরে দুটি উপজেলার বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আজ সোমবার রাতে ফরিদপুর পৌরসভার  গোয়ালচামচ মোল্লাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা নিহত জান শরীফ মিঠুর (৪৫) পরিবারের খোঁজখবর নিতে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় বাড়ির আঙ্গিনায় পারিবারিক কবরস্থানে নিহত মিঠুর কবর জিয়ারত করে তার আত্মার শান্তি কামনা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিঠুর বৃদ্ধ মাকে শান্তনা দেন এই কর্মকর্তা। তার সাথে কথা বলে সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন।

বিভাগীয় কমিশনার আরো বলেন, আন্দোলনের সময় সারা বাংলাদেশে নিহত ও আহত পরিবারের পূর্নবাসনের লক্ষ্যে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকার নিহত ও আহতদের তালিকা অনুযায়ী সহযোগিতা করছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবিরসহ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় ছাত্ররা ও জেলা  প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

গত ১৯শে জুলাই ঢাকার বশ্রীতে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে জান শরীফ মিঠু (৪৫) নিহত হয়। বাবা মারা যাবার পর দুই ভাই বোনের মধ্যে নিহত মিঠু ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। স্বামী ও সন্তান হারানোর পর নিহত মিঠুর মা অনেকটা অসহায় হয়ে পড়েছেন।

বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় জেলার ৭ জন নিহত হয়। যাদের বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায়। ৫ আগস্ট ফরিদপুর শহরে থানার মোড় এলাকায় পুলিশের গুলিতে একজন নিহত হয়।  এছাড়া ফরিদপুরে ৯৪ জন আহত তালিকা তৈরি করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম

error: Content is protected !!

বিবেকের তাড়নায় নিহতের মায়ের খোঁজখবর নিতে আসা ঢাকার বিভাগীয় কমিশনার

আপডেট টাইম : ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
সাইদা আক্তার ইমা, বিশেষ প্রতিনিধি :