ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অতিথি ছিলেন অপু বিশ্বাস

বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চালু রেখেই বিএনপি নেতাকর্মীদের ভূরিভোজ

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার খোকসায় বিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা চালু রেখেই ভেতরে প্যান্ডেল করে ভূরিভোজের আয়োজন করেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় পর্যায়ের নেতা রিপন হোসেন শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

রিপন হোসেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারি বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, কর্মীদের আপ্যায়নের জন্য বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বিদ্যালয়ের ভেতরে দুটি গরু জবাই করা হয়। প্রায় ৫০টি পাত্রে সাত মণ মাংস ও আট মণ চালের বিরিয়ানি রান্না করা হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রান্না ও ভূরিভোজ চলে। বিরিয়ানির সুবাসে সারাদিনই শিশু-শিক্ষার্থীরা বারবার রান্নার স্থানে ছুটে যায়।

বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের দোতলার অফিস কক্ষে ছিল সুনসান নীরবতা। শিক্ষকদের বসার কক্ষ থেকে বেরিয়ে এলেন আনিসুর রহমান নামের একজন শিক্ষক। পুরাতন ভবনের একতলার ছাদে দাঁড়িয়ে ছবি তোলার সময় বিরিয়ানির সুবাস ভেসে আসছিল নাকে। তিনি গল্পের ছলে স্বীকার করে বলেই বসলেন, ‘বিরিয়ানির গন্ধে ছাত্রদের কী আর আটকে রাখা যায়! ওরা বারবার ছুটে যাচ্ছে বাবুর্চির কাছে। ওদের কয়েক দফায় ক্লাসে নেওয়ার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।’

স্কুলের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, স্কুলের চারতলা ভবনের সবগুলো কক্ষে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর প্রথম সাময়িকী পরীক্ষা নেওয়া হচ্ছিল। বিএনপি নেতাকর্মীদের ভূরিভোজের সব রান্না করার স্থানের পাশের ছিল শিশুদের শ্রেণিকক্ষ। সেখানে ক্লাস নেওয়া ও শিশুদের ধরে রাখতে কষ্ট হচ্ছিল।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চাওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস।

নাম প্রকাশে একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিদ্যালটির দুটি মাঠ যখন যে দল ক্ষমতায় আসে তারাই ইচ্ছেমতো দলীয় প্রোগ্রাম করেন। বিদ্যালয়ের আঙিনা হরহামেশা রাজনৈতিক দলের কাজে ব্যবহার হচ্ছে।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিপন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, সে নিজেই বিএনপির কেউ না। অনুষ্ঠান আয়োজনের কোনো এখতিয়ার তার নেই।

এ বিষয়ে আয়োজক রিপন হোসেন বলেন, তার অভিজ্ঞতা কম। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার জন্য তার দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করার নেই।

খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক শহিদুল ইসলামের সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন জানান, আয়োজকরা তাকে ভুল বুঝিয়ে অনুমতি নিয়েছে। ভূরিভোজের বিষয়ে প্রধান শিক্ষক তাকে কিছুই জানাননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি উদযাপন

error: Content is protected !!

অতিথি ছিলেন অপু বিশ্বাস

বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চালু রেখেই বিএনপি নেতাকর্মীদের ভূরিভোজ

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :